Print

Broadcasting News Corporation

সবার কাছে ভূমিজ্ঞান পৌঁছে দিতে স্মার্ট সিস্টেম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২২ , ৯:২০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ৯:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন, হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সবার কাছে ভূমিজ্ঞান পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট ও বুদ্ধিমান ভূমিজ্ঞান ব্যবস্থাপনা সিস্টেম (ইনটেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম/ই-বুক) স্থাপনের জন্য সংশ্লিষ্ট ভেন্ডার প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি সচিব এ কথা বলেন।
ভূমি সচিব বলেন, একটি দেশের প্রতিটি নাগরিক, বিশেষত জমির মালিকের জন্য ভূমির আইন ও বিধি-বিধান সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য। এজন্য, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষসহ সবার সুবিধার কথা বিবেচনা করে স্মার্ট ও বুদ্ধিমান ভূমিজ্ঞান ব্যবস্থাপনা সিস্টেম স্থাপন করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি সচিব আরো বলেন, ভূমিজ্ঞান সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে যেন সাধারণ মানুষ তাঁর প্রয়োজনীয় আইন খুব সহজেই খুঁজে পান। এছাড়া কেউ কোনো সমস্যায় পড়লে এর প্রতিকারে কি ধরনের আইন ও বিধি-বিধান প্রয়োজন তাও এই সিস্টেম খুবই সহজে বের করে দিবে। এই সিস্টেমের অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যেন এই সিস্টেম সহজে ব্যবহার করতে পারে সে জন্য ব্যবস্থা। এসব সুবিধার মধ্যে আছে রিড-অ্যালাউড ব্যবস্থা। অর্থাৎ ভয়েস সার্চ করলেই কাক্সিক্ষত বিষয় সিস্টেম থেকে শোনা যাবে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব ড. মোঃ জাহিদ হোসেন পনির, পিএএ এবং ইনটেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান ড্রিম সেভেনটি ওয়ান বাংলাদেশ লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদ খান চুক্তিতে স্বাক্ষর করেন। ২০২৩ সালের মধ্যেই এই সিস্টেম চালু হবে বলে আশা করা যাচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

Post Views: 840

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত