Print

Broadcasting News Corporation

বিএএফ আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২২ , ৯:৫৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত দিনের বিভিন্ন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল ১২টি স্বর্ণ, ০৬ টি রৌপ্য ও ০৫ টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ০৪ টি স্বর্ণ, ১০ টি রৌপ্য ও ০৫ টি ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল রানার্স-আপ হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলের ফ্লাইং অফিসার এম ফাহিম পারভেজ প্রতিযোগিতায় সেরা এ্যাথলেট বিবেচিত হন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনডিসি, এডবিøউসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।

Post Views: 617

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত