Print

Broadcasting News Corporation

সংস্কৃতিকে এগিয়ে নিলে যুব সমাজ মাদকমুক্ত হবে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২২ , ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, সংগৃহীত চিত্র।

বগুড়া, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সংস্কৃতিকে এগিয়ে নিলে যুব সমাজ মাদকমুক্ত হবে। মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিজ্ঞা থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী সংস্কৃতিচর্চা ও খেলাধুলার আয়োজন বাড়ানোর আহ্বান জানান। বৃহস্পতিবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে তিন দিনব্যাপী ‘আমরা ক’জন’ আন্তর্জাতিক নৃত্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের সংস্কৃতি কর্মীদের বড় অবদান রয়েছে। তাঁরা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছে। স্বাধীনতাকে ত্বরান্বিত করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের পথে। গতকাল থেকে দেশে মেট্রোরেল চালু হয়েছে। জাতির পিতার হাত ধরেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে এইদেশ। বগুড়ার জেলা পরিষদ চেয়ারম্যান ড. মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘আমরা ক’জন’ নৃত্য শিল্পীগোষ্ঠীর সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মিনু হককে সংবর্ধনা দেওয়া হয়। পরে বিভিন্ন নৃত্যদল অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে।

Post Views: 532

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত