Print

Broadcasting News Corporation

পদ্মা সেতু বাংলাদেশের মর্যাদার প্রতীক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২২ , ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২, ১০:২৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। এটি শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের জনগণের নিজেদের শক্তিতে বড় কিছু করার প্রতীক। বর্তমান সরকারের কাছে কিছুই অসম্ভব নয়, সেটা প্রমাণ করার একটি প্রতীক হচ্ছে পদ্মা সেতু। তিনি বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই একটি সেতু নির্মাণের কারণে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকাস্থ কসবা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত জুন মাসে পদ্মা সেতু চালু করেছেন, ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু করেছেন, আগামী কিছু দিনের মধ্যে কর্ণফুলী ট্যানেল ও ফোর লেন রাস্তার উদ্বোধন করবেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। সরকার সেই অবস্থান ধরে রাখতে চায়। শেখ হাসিনা ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য যা করা প্রয়োজন, সেটা আমাদের করতে হবে। আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান মিন্টু, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকের মাতা মরহুমা জাহানারা হক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ চারজনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Post Views: 559

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত