Print

Broadcasting News Corporation

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে বিআরটিসি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১, ২০২৩ , ৯:০৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিনামূল্যে ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ কর্মসূচির ১৩তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বিআরটিসির সোনাপুর ডিপোস্থ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নোয়াখালী ডিপো ব্যবস্থাপক (অপারেশন) ওমর ফারুক মেহেদী।
জানা যায়, চার মাস ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ১৫০ জন বেকার তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ-কালে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যাতায়াত ভাতা বাবদ ১২ হাজার টাকা, একটি শার্ট, ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দুইটি বই, একটি ডায়রি দেওয়া হবে। আর প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ফ্রি ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।

Post Views: 665

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত