Print

Broadcasting News Corporation

অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৫, ২০২৩ , ১১:০০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৫, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীরা আজ সব জায়গায় কাজ করছেন, নারীরা এগিয়ে গেছেন। একটি সমাজ বা রাষ্ট্রকে এগিয়ে যেতে হলে নারীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করছে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা। পুনাক সদস্যরা সেই অনুপ্রেরণার কাজটি করছেন। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, পুলিশ সদস্যদের সহধর্মিণীরা তাদের স্বামীদের কর্মক্ষেত্রে শক্তি-সাহস ও অনুপ্রেরণা দেন। পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহসই দেন না, পুনাকের মাধ্যমে তারা নানাবিধ কাজও করেন। নানা ধরনের সামাজিক কাজে অংশ নেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, পুনাক নানা ধরনের সামাজিক কাজ করছে। জনসচেতনতার জন্য কাজ করছে। এর পাশাপাশি বিভিন্ন পণ্য উৎপাদন করছে। এতে অনেকের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে। পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী লুৎফুল তাহমিনা খান, পুনাক সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, পুনাক সহ-সভাপতি মুনমুন আহসান, শারমিন আক্তার খান, মাহমুদা দিদার ও দিলরুবা খুরশীদ প্রমুখ।

Post Views: 513

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত