Print

Broadcasting News Corporation

ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৩ , ৩:১০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২৩, ৩:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পহেলা জানুয়ারি রাতের আঁধারে আনোয়ার হোসেন (৪০) নামে এক মোবাইল টেলিকম ব্যবসায়ীর চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এদিকে ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার চার দিনের মাথায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর, বুড়াবুড়ি ও বোয়ালমারি এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ। পুলিশ জানায় আটককৃতরা হলো, তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ (২৯), একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রালা (২৮) ও আজিজনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর হোসেন (৩৩)। এদিকে ব্যবসায়ী আনোয়ার সোহেন আজিজনগর এলাকার কোম্পানিজোত গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, এদের সাথে আর কেউ যুক্ত আছে কিনা সে বিষয়টি নিয়ে আমরা খতিয়ে দেখছি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে ছিনতাইয়ের বিষয়টি তারা স্বীকারোক্তি দেন। একই সাথে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এজাহার সূত্রে জানা যায়, রবিবার (১ জানুয়ারি) রাতে তেঁতুলিয়ার মোবাইল টেলিকম ব্যবসায়ী আনোয়ার হোসেন দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। এদিকে তেঁতুলিয়ার আজিজনগর এলাকায় সড়কে ছিনতাইকারীরা রাতের আঁধারে তারকাটা দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হলে এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা দোকানের নগদ ৩ লাখ ৫২ হাজার টাকা ও মোবাইল-ফোন নিয়ে মারপিট করে পালিয়ে যায়। কিছু সময় পর অজ্ঞান অবস্থায় এক মাইক্রো-বাস চালক তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় সুস্থ হয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী। ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে থানা পুলিশ।

Post Views: 460

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত