Print

Broadcasting News Corporation

স্কাউটসের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলকে স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২৩ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্কাউটসের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর স্মরণে কাব স্কাউটস সদস্যদের অংশ গ্রহণে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস কার্যালয় চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটস ও স্কাউটস সদস্যরা অংশ নেন। এ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সহকারি কমিশনার আসরাফুল আম্বিয়া, সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার মাহফুজুর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক গোলাম সারওয়ার, নামোশংকবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরসহ অন্যান্যরা।

Post Views: 435

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত