Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ছেলের মৃত্যু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৩ , ৯:০১ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৩, ৯:০১ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার ময়দানদিঘী এলাকায় পঞ্চগড়- ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। নিহতরা হলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার উলিপুকুরি এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা বেগম (৫০) ও ছেলে মোটরসাইকেল চালক মিশু (২৫)।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পরে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে মাকে নিয়ে পঞ্চগড়ে বোনের বাড়িতে যাচ্ছিলেন মিশু। পথে ময়দানদিঘী এলাকায় পৌঁছালে মহাসড়কে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নৈশ কোচ তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কোচের ধাক্কায় তারা রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দ্রুত স্থানীয়দের সহায়তায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 637

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত