Print

Broadcasting News Corporation

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডিসিসিআই-এর কর্মকর্তাদের বৈঠক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৩ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ বৈঠক করেছেন। সোমবার ডিসিসিআই এর নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ সামের সাত্তারের নেতৃত্বে পরিষদের পরিচালকগণ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক করেন। এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ সামের সাত্তার ডিসিসিআই এর বর্তমান অবস্থা ও কার্যক্রম সম্পর্কে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন। পরিষদের পক্ষ থেকে বলা হয়, চলমান বিশ^ পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সরকারের বিশেষ সহযোগিতা প্রয়োজন। বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ বলেন, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন করবে, যা ২০২৯ সাল থেকে কার্যকর হবে। তখন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসময় বিভিন্ন দেশের সাথে পিটিএ বা এফটিএ এবং সেফা এর মতো বাণিজ্য সহযোগিতা চুক্তি করে বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সুবিধা আদায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে জিএসপি প্লাস সুবিধা আদায়, ভারত-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ক্ষেত্রে এলসি খোলার সমস্যার সমাধান, বিশ^বাণিজ্য সংস্থার বিধি-বিধান কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়।

Post Views: 544

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত