Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৩ , ৮:৩৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১০, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় সদর ও পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালী হয়। র‍্যালীটি আওয়ামী লীগের জেলা কার্যালয় হতে শুরু হয়ে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, জেলা মহিলা যুবলীগের সভাপতি এড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজজামান, পৌর মেয়র মোখলেসুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা কার্যালয়ে আলোচনা সভা হয়।

Post Views: 435

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত