Print

Broadcasting News Corporation

মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক অ্যাপ উদ্বোধন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৩ , ৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১০, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মনের সুখ এবং শান্তির জন্য সন্তুষ্টির প্রয়োজন। এটা ছাড়া সাফল্য আসে না। তিনি বলেন, সুখ, স্বাচ্ছন্দ্য ও সাফল্যের পর আমরা সন্তুষ্টি খুঁজি। এছাড়া চিন্তা ও চেতনায় মহৎ হওয়াটা‌ জরুরি বলেও প্রতিমন্ত্রী জানান। প্রতিমন্ত্রী মঙ্গলবার ঢাকায় আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘মনের বন্ধু’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এ সময় প্রতিটি মানুষের মনে কোনো না কোনো ত্রুটি থাকতে পারে উল্লেখ করে বলেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য ক্রীড়া, সাহিত্য এবং সংগীত তিনটা বিষয় বেশি প্রয়োজন। এগুলোর চর্চা করলে মনের ব্যাধি দূর করা যায়। আমাদের সন্তানদের এসব বিষয়ে সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, সবল ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব। প্রতিমন্ত্রী আরো বলেন, মনের বন্ধু শুধু স্টার্টআপ হিসেবে নয়, আমাদের প্রত্যেকটি পরিবার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের নিরাপদ সুস্থ-সবল একজন আদর্শ নাগরিক বিনির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের পরিচালক আলতাফ হোসেন, স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, কণ্ঠশিল্পী শামীমা সুলতানা সুমি, কথাসাহিত্যিক আনিসুল হক, ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান ওয়েন, নেদারল্যান্ডস দূতাবাসের পলিসি অ্যাডভাইজার মুশফিকা জামান সাটিরা, অভিনেত্রী অপি করিম, ‘মনের বন্ধু’ এর উপদেষ্টা এবং বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ড. হেলাল উদ্দিন আহমেদ এবং মনের বন্ধু অ্যাপের ফাউন্ডার তৌহিদা শিরোপা। পরে প্রতিমন্ত্রী ‘মনের বন্ধু’ অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Post Views: 2,340

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত