Print

Broadcasting News Corporation

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২৩ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১১, ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

অটোয়া, কানাডা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়। হাইকমিশনার ড. খলিলুর রহমান সরকারি দায়িত্বে বাংলাদেশে অবস্থান করায় তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ ও শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Post Views: 548

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত