আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ২ হাজার শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কালিয়ার রিপিলকা প্যাকেজিং লিমিটেড ও কোপার বেকারির উদ্যোগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড চত্বরে এসব কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সিওও শেখ সালাউদ্দিন, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার টিপু সুলতানসহ অন্যরা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত