জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বুধবার সন্ধ্যায় বিরামপুর -নবাবগঞ্জ সড়কের গরিব পাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বিরামপুর উপজেলার পলিপ্রায়োগপুর ইউনিয়নের উত্তর ভগবতীপুর গ্রামের মৃত ছফুতুল্ল্যা মণ্ডলের পুত্র আব্দুল জলিল (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আব্দুল জলিল বাইসাইকেল যোগে নবাবগঞ্জ উপজেলার গরিব পাড়ার গ্রামে যাওয়ার পথে বিপরীত দিক দ্রুতগতিতে আসা থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল সহ মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পথচারীরা তাদের দুজনকে আশংকাজনক অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল চালক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করে এবং মোটরসাইকেলের চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান,অভিযোগ না থাকায় প্রয়োজনীয় কাজ শেষে লাশ হস্তান্তর করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত