Print

Broadcasting News Corporation

ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রেড ক্রিসেন্ট

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ৮:৪৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে ৫০০ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট। বুধবার (১১ জানুয়ারি) দিনগত রাতে জেলা শহরের সোনাপুর রেলস্টেশন, সোনাপুর বাস টার্মিনাল ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী জেলা কর্মকর্তা আবদুল করিম, যুব প্রধান সানু সিং মারমা বিথী ও যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়া অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হন রেডক্রিসেন্টের যুব সদস্যরা। কনকনে শীতের মধ্যে হঠাৎ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, এই শীতে কোনও দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

Post Views: 431

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত