Print

Broadcasting News Corporation

তেঁতুলিয়ায় ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চলন্ত ব্যাটারি চালিত ইজিবাইক থেকে পড়ে মনুজান (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট দৌলতপাড়া এলাকায় বাংলাবান্ধা- পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, মৃত মনুজান বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের তহসিন আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, মনুজান তার পরিবারের সদস্যদের সাথে তেঁতুলিয়ার কালান্দিগছ এলাকায় এক মৃত আত্মীয়কে দেখতে যান দুপুর। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে অতিরিক্ত রক্তচাপে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে ইজিবাইক করে বাড়িতে নেয়ার পথে তেঁতুলিয়ার দৌলতপাড়া এলাকায় আবারো অতিরিক্ত রক্তচাপের কারণে মাথা ঘুরে চলন্ত ইজিবাইক থেকে সড়কে পড়ে আঘাত পান। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 433

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত