Print

Broadcasting News Corporation

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ৯:২২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ৯:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল। বিশ্বব্যাপী সারসহ সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে প্রতিটি পদক্ষেপ সাবধানে অতিক্রম করতে হবে। তাই দেশে আগামী দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জোর দিচ্ছে। বৃহস্পতিবার নরসিংদী জেলার শিবপুরে সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ সব কথা বলেন। শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান প্রমুখ। উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপু ম্যুরালটি নির্মাণে সাড়ে আট লাখ টাকা অর্থায়ন করেন। ২২ ফিট দীর্ঘ ও ১৮ ফিট প্র্রস্থের ম্যুরালটি নির্মাণ করেছেন ভাস্কর ওলি মাহমুদ।

Post Views: 506

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত