Print

Broadcasting News Corporation

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া মানবিক বাংলাদেশকে রক্ষা করতে হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ৯:২৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ‍্যে ছিল। বঙ্গবন্ধু সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানবতার আদর্শ বজায় রাখতে নিজের জীবন উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ করেননি। বঙ্গবন্ধুকে হত‍্যার পর বাংলাদেশ সাম্প্রদায়িকতার মধ‍্যে চলে গিয়েছিল। বঙ্গবন্ধুরকন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাঁর মধ‍্যে মানবিকতা আছে বলেই সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া মানবিক বাংলাদেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, যে মানবিকতা স্বামী বিবেকানন্দের মধ‍্যে ছিল সে মানবিকতার পথে চললে আমাদের মুক্তি সম্ভব। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মোৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ (বিশিসপ) আয়োজিত ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ আরো প্রাসঙ্গিক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিশিসপ বাংলাদেশ’র সভাপতি অখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিসপ বাংলাদেশ’র প্রধান পৃষ্ঠপোষক এবং রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণত্মানন্দজী মহারাজ, বিশিসপ বাংলাদেশ’র কেন্দ্রীয় গভর্নিং বডির সভাপতি জয়ন্ত কুমার দেব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নীরু বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও, সারদা সংঘ ঢাকার সাধারণ সম্পাদক শ্রীমতি মীরা সাহা ও (বিশিসপ) বাংলাদেশ’র সাধারণ সম্পাদক করুণা কিশার চক্রবর্তী। অনুষ্ঠানে বিবেকানন্দ বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং বার্ষিক প্রকাশনা ‘জ্ঞানদীপ’ এর মোড়ক উন্মোচন করা হয়। পরে ‘বিবেকানন্দ সংগীতাঞ্জলি’ পরিবেশিত হয়।

Post Views: 584

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত