Print

Broadcasting News Corporation

আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মার্কিন নাক গলানো কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৩ , ৫:২৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মার্কিন সাম্রাজ্যবাদের নাক গলানো কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। ওরা বাংলাদেশের মানবাধিকার বিষয়ে কথা বলে, অথচ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ৩০ লক্ষ মানুষ হত্যা, দুই লক্ষ নারীর সম্ভ্রম হানির পরও মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানী শাসক গোষ্ঠীর পক্ষ নিয়েছিল। সেদিন তাদের মানবতা কোথায় ছিল? দেশের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক বিষয়ে সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ। তাই মার্কিন মোড়লদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকা উচিৎ।’ শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পার্টি সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা একথা বলেন। সদ্য গঠিত পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, ঢাকা উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড কাজী মাহমুদুল হক সেনা, কমরেড শিউলি সিকদার, কমরেড আব্দুল আহাদ মিনার, কমরেড তাপস দাস, কমরেড মমতাজ বেগম, কমরেড মামুন মোল্লা, কমরেড ওমর ফারুক সুমন, কমরেড অতুলন দাস আলো প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বলা হয়, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি এই মূল্যস্ফীতি আরও বাড়াবে যা ‘মরার ওপর খাঁড়ার ঘা’। সভায় খাদ্য-পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, বিদ্যুতের মূল্যবৃদ্ধি কমিয়ে আনা। ঢাকা মহানগরে যানজট কমানোসহ পরিবেশ বান্ধব ঢাকা গড়ে তোলার আহবান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

Post Views: 538

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত