Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কর্নার নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের বিশ্রামের জন্য বীর মুক্তিযোদ্ধা কর্নার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ভবনের পাশে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা কর্নার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বজলার রশিদ সনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তসলিম উদ্দিন, আব্দুল হামিদ, সাইদুল ইসলাম সেন্টু, মশিউর রহমান বাচ্চু, তারিকুল আলম, আরিফ আলী টিসু, একরামুল হক, আব্দুল লতিব, ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান প্রমুখ।

Post Views: 455

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত