Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে হেরোইন জব্দ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৩ , ৮:৫৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা। মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর পোলাডাংগা বিওপির একটি বিশেষ টহলদল বাংলাদেশ- ভারত সীমান্ত এলাকার পোলাডাংগা সীমান্ত থেকে ১ কেজি ১৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লে: কর্নেল মোঃ নাহিদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর পোলাডাংগা বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার চর আলাতলী ইউনিয়নের সামছুপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে মালিক-বিহীন অবস্থায় ১ কেজি ১৫০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয়।

Post Views: 493

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত