Print

Broadcasting News Corporation

চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৩ , ৬:২৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২১৯০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ী গ্রামের মামুন আলীর স্ত্রী মোসা. শাহানারা বেগম (৩৫), একই গ্রামের মৃত মনো আলীর ছেলে ইসমাইল হোসেন (২৩) ও মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪০)। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট ও বেলা ৩টা ৩০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ী গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে র‌্যাব তাদেরকে আটক করে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল পৃথক দুইটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ ও মাদক ব্যবসায়ীদেরকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 604

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত