Print

Broadcasting News Corporation

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৩ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর লন টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বাশার দল ২-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি বাশার দলের উইং কমান্ডার মোঃ জাকি আনোয়ার, পিএসসি শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান-সেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।

Post Views: 597

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত