Print

Broadcasting News Corporation

মৌলভীবাজার দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৩ , ৬:০১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৩, ৬:০১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, জেলা শাখা’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শহরের শ্যামলী এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য মোনাহিম কবির এর সভাপতিত্বে ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, কেন্দ্রী তাঁতীদলের সদস্য ও পৌর বিএনপির সাবেক আহবায়ক এম এ হক, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সাহাদ আহমদ, যুবদল নেতা সাবেক ইউপি সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ, যুব-নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, এছাড়াও বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ, সৈয়দ রিপন আলী, আনোয়র হোসেন, লোকমান মিয়া, জলিল মিয়া, মাহবুবুর রহমান চৌধুরী পলাশ, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, সহ কৃষকদলের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা সহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত অসহায় গরীব দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

Post Views: 514

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত