Print

Broadcasting News Corporation

কুটি মিয়া শাহ আদিলকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৩ , ৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মাহির হোসাইন ফুটবল একাডেমি’র পৃষ্ঠপোষক, টংগর গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী শাহ আদিল কুটি মিয়াকে “আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়” এর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও আব্দুল কাদির এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে ছিলেন, আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ আদিল কুটি মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিরাই ৯নং কুলঞ্জ ইউনিয়নের জন-নন্দিত চেয়ারম্যান একরাব হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর সভাপতি মোঃ সুজন মিয়া, উপদেষ্টা কমিটির মোঃ চুনু মিয়া, গোলাম রব্বানী, ২নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি মেম্বার আব্দুল ওয়াদুদ খান, ইউপি মেম্বার জুয়েল চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুক মিয়া ছিলেন এক মহতি ব্যক্তি। দুর্গম এলাকায় নিজ জমি দান করেন। একই সাথে নিজ অর্থ ব্যায় করে বিগত ২০০০ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি স্থাপিত করেন। তার মৃত্যুর পর সুযোগ্য পুত্র সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী শাহ আদিল কুটি মিয়া সকল ব্যয় চালিয়ে যাচ্ছেন। আজ সেই সুযোগ্য পুত্রকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ। এ ব্যাপারে জানতে চাইলে আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ আদিল কুটি মিয়া বলেন, ২০০০ সাল থেকে ২০২৩খ্রি. পর্যন্ত আমার ও আমার ছেলে-মেয়ের লন্ডনে পরিশ্রম করে জমানো অর্থ দিয়ে বিদ্যালয়ের খরচ বহন করছি। আমার মৃত্যুর পর আমার পুত্র মোঃ মাহির হোসেন বিদ্যালয়ের সকল খরচ বহন করবে ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা রাখি, এই বিদ্যালয় সুনামগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাবে। শিক্ষার্থীরা এ বিদ্যালয়ের সুনাম অতীতে যেমন অর্জন করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা সম্মাননা স্বারক তুলে দেন।

Post Views: 596

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত