Print

Broadcasting News Corporation

ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্ভব হতোনা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২৩ , ৮:১৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্ভব হতোনা, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হিসাবে জনমানসে অভিষিক্ত হতেন না। কিন্তু দুর্ভাগ্য মাত্র চুয়ান্ন বছরেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান আমরা ভুলে যেতে বসেছি। সংবাদপত্রের পাতায় খুবই ছোট উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে তাকে অতীতের গৌরবের ইতিহাসের ওপর দাঁড়াতে হবে।” শনিবার ২১ জানুয়ারি বিকাল ৩টায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে (আব্দুস সালাম মিলনায়তন, ৩য় তলা) “ঊনসত্তরের গণঅভ্যুত্থান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি। আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক মেসবাহ কামাল। বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ ছাত্র মৈত্রী’র সাংগঠনিক সম্পাদক ইমরান নূর নীরব। অনুষ্ঠান সঞ্চালন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু। সংবাদ বিজ্ঞপ্তির।

Post Views: 516

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত