Print

Broadcasting News Corporation

নগদ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২৩ , ৮:৫৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের মো.তোহিদুর রহমানের ছেলে মো.পারভেজ (৩৪), মৃত এয়ার মোহাম্মদের ছেলে নুর মোহাম্মদ (৫০), রফিক আহমেদের ছেলে আব্দুর রহিম (৩৫), মৃত বাচ্ছু মিয়ার ছেলে মো, মাসুদ(৩৪), আমির হোসেনের ছেলে আবুল কালাম(২৮) এবং মৃত হাফেজ নজীর আহমেদের ছেলে মো, হালিম(৪৪)। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের বসুরহাট বাজারের রাজুর চায়ের দোকানের পিছন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সামগ্রীসহ জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়াড় আসর থেকে ২ বান্ডিল তাস এবং নগদ ৩হাজার ৪শত টাকা জব্দ করা হয়।

Post Views: 504

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত