Print

Broadcasting News Corporation

নোবিপ্রবিতে ৪র্থ শিল্প বিপ্লব ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২৩ , ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তাদের নিয়ে ৪র্থ শিল্প বিপ্লব ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি ২০২৩) নোবিপ্রবি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, রেজিস্টার (অ.দা.) মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর মাহমুদ।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘আমাদের একটি মেধাবী প্রজন্ম রয়েছে, তারা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির সাথে প্রতিনিয়ত নিজেকে খাপ খাওয়াতে হবে। ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। তখনই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনগুলো বাস্তবায়িত হবে। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য হতে হবে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি করা। আর এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্বের ভূমিকায় আসতে হবে, যেন প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারি। এই আয়োজনের সফলতা কামনা করছি এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

Post Views: 711

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত