
মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ কোন ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা। রবিবার মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমি ভবনের উদ্বোধন-কালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কারো প্রতি কোন রকম অসৌজন্যমূলক আচরণও করেনা আওয়ামী লীগ। সকলে যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। আজ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে দেশ। এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রাফিউল আলম।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত