Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৩ , ৮:৫২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার মানিক্কনগরে এই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, সহকারী কমিশনার আসিফ আল জিনাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাফিজুল হক, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, আমানউল্যাহপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ অনেকে উপস্থিত ছিলেন। ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় ধাপে এবার উপজেলায় ৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে।

Post Views: 489

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত