Print

Broadcasting News Corporation

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৩ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর থানা এলাকার শাহ পাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আসাদ এবং নিশ্চিন্তপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে রাশেদুল। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই মোটরসাইকেল চেপে ২ জন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অর্থাৎ পঞ্চগড়ের দিক থেকে আসা ঢাকাগামী একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
তথ্য নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, একটি হিরো গ্লামার গাড়ীতে থাকা দুজন আরোহীকে পিষ্ট করা ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post Views: 605

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত