Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে সাদ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাদ খালপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। সূত্র জানায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু সাদ। এর মাঝে পরিবারের সদস্যরা ও মা বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে তাকে আঙিনায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। বেশ কিছুসময় পর বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায় পরিবারের সদস্যরা। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 505

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত