Print

Broadcasting News Corporation

জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করলো সানিমা গ্রুপ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৩ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বিতীয় বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে সানিমা গ্রুপ। সম্প্রতি সানিমা গ্রুপের কর্ণধার নোয়াখালীর বেগমগঞ্জের কৃতি সন্তান এস এম সাহাব উদ্দিনের হাতে এই ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদসহ সংশ্লিষ্টরা। দ্বিতীয় বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করার পর এক প্রতিক্রিয়ায় সানিমা গ্রুপের কর্ণধার এস এম সাহাব উদ্দিন জানান, জাতীয় রপ্তানিতে অবদানের জন্য দ্বিতীয়বারের মতো “রপ্তানি ট্রফি” অর্জন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই অর্জন শানিমা গ্রুপ পরিবারের প্রতিটি সদস্যের। এই অর্জন জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে আমাদেরকে আরও উৎসাহিত করবে। সানিমা গ্রুপের এই অগ্রযাত্রার সহযোগীদেরও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, সানিমা গ্রুপের কর্ণধার এস এম সাহাব উদ্দিন বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের সেতুভাঙ্গা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ঢাকা-চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য করে আসছেন।

Post Views: 500

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত