আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভোলাহাটের মহানন্দা নদীতে এক অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা আনন্দ বাজার সংলগ্ন মহানন্দা নদী থেকে ৪০/৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীর পানিতে একটি লাশ উপুড় হয়ে ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে সুরুৎ রিপোর্ট তৈরি করেন এস আই মোঃ মাহবুবুর রহমান। স্থানীয়রা ধারনা করছেন, লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। লাশটি মুসলিম বলে ধারনা করছেন পুলিশ। ঘটনাস্থলে আসেন ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ সেলিম রেজা চৌধুরী। তিনি বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ভোলাহাট থানায় হারানো জিডি নেই। তাই প্রাথমিক ধারনা লাশটি ভারতের। ১০/১২ দিন পূর্বে মৃত্যু হয়েছে এমন ধারণা করেন ওসি। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান। এ সময় থেকে পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্পের বিজিবি উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত