Print

Broadcasting News Corporation

ঠাকুরগাঁওয়ে ধান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ , ৯:১০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ৯:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে ধান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুনসুর (৩৮) দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগনপুর গ্রামের মৃত শাহাদৎ আলীর ছেলে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় নিহত ওই ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ। পুলিশ সূত্র জানা যায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে সন্ধ্যায় টেংরিয়া গোপালপুর গ্রামের আব্দুল খালেক নামে এক ব্যক্তি ধান ব্যবসায়ী মুনসুরকে গাছ কাটা কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, খুনি আব্দুল খালেককে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয় তা এখনো জানা যায়নি।

Post Views: 513

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত