Print

Broadcasting News Corporation

শিল্প বিরোধ নিষ্পত্তিতে এসওপি চূড়ান্ত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৯:২৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্প বিরোধ নিষ্পত্তিতে সালিশি কার্যক্রমের আদর্শ পদ্ধতি (এসওপি) এর চুড়ান্ত অনুমোদন দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে টিসিসি এর ৭৩তম সভায় এই এসওপি অনুমোদন দেয়া হয়। এ সময় সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিল্প মালিক-শ্রমিকদের বিভিন্ন বিষয়ে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সরকার শ্রম অধিদপ্তরের মাধ্যমে একটা আদর্শ পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করেছে। এজন্য শ্রম মন্ত্রণালয় এসওপি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে। প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনের সাথে সামঞ্জস্য রেখে শ্রম বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এসওপি’র খসড়া প্রণয়ন করা হয়েছে। তিনি শিল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রণীত এসওপি বাস্তবায়নে মালিক-শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন। মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী, অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আরিফ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এর মহাসচিব মোঃ ফারুক আহমেদ, বিজিএমইএ এর প্রতিনিধি আ ন ম সাইফুদ্দিন, জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুস সালাম খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসানসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং আইএলও এর প্রতিনিধি, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

Post Views: 461

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত