ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। নির্বিঘ্নে সেবা নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমিতে ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। দেশের উন্নয়নে পরিচালিত প্রতিটি কাজ আন্তরিকতার সাথে সম্পন্ন করতে হবে। মন্ত্রী আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। কর্মকর্তাদেরকে এই ধারনার সাথে পরিচিত হয়ে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে গিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। পরে মন্ত্রী কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত