Print

Broadcasting News Corporation

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে হবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১০:১৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে প্রযুক্তি ব্যবহার করতে হবে। কৃষি প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে কৃষি আধুনিকায়ন ত্বরান্বিত হবে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ার এন্ড এক্সিবিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমাদের অর্থনীতি কৃষিভিত্তিক। কৃষি হলো আমাদের অর্থনীতির অন্যতম প্রধান খাত। কৃষি যান্ত্রিকীকরণ করা হলে কৃষকরা আধুনিক চাষাবাদে অভ্যস্ত হতে পারবে। কৃষি যান্ত্রকীকরণ ও উন্নত প্রযুক্তির সমন্বয় কৃষিকে সমৃদ্ধ করবে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় থেকে আমাদের যে উন্নয়ন তাতে কৃষির অবদান অনেক বেশি। দেশের সংকটকালীন অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের নীতি গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিমরা ট্রেড লিমিটেড এন্ড এক্সিবিশনের প্রধান নির্বাহী কাজী সানোয়ার উদ্দিন।

Post Views: 439

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত