ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার বেগমগঞ্জে ১১ বছরের শিশুকে বিয়ে করতে যেয়ে ৪৫ বছরের বরের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এ বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ওই অভিযান চালান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বর মো: আলাউদ্দিনের বয়স ৪৫ বছর আর কনের বয়স ১১ বছর। বর আলাউদ্দিনের ওই গ্রামের মৃত শামসুল হকের পুত্র। আর কনে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের বাসিন্দা এবং উত্তর ধুরং ইউনিয়নের সমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
ঈদগাহ, বউবাজার, হালিশহর, চট্রগ্রামের হালিশহর বউ বাজার ঈদগাও এলাকায় পাশাপাশি মেয়ের পরিবার ও অভিযুক্ত বর মো: আলাউদ্দিন ভাড়া বাসায় থাকার সুবাদে পরিচয়। এর সূত্র ধরে বৃহস্পতিবার আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অবিরামপুর গ্রামে অভিযুক্তের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত অভিযান চালিয়ে মোঃ আলাউদ্দিনের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিল-ভুক্ত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে সাজা পরোয়ানার মাধ্যমে বেগমগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত বর মো: আলাউদ্দিনকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত