Print

Broadcasting News Corporation

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়ারম্যানের বৈঠক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১০:১৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ৩:৪২ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ কে আল ফয়সাল সাক্ষাৎ করেছেন। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে কোম্পানির হেড অফিসে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা দ্বিপক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে উদীয়মান টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসাথে কাজ করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। আইসিটি প্রতিমন্ত্রী এসময় বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন।

Post Views: 656

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত