Print

Broadcasting News Corporation

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১০:২৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন‌্য প্রয়োজন স্মার্ট নাগরিক । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাধ‌্যমে বাংলাদেশকে প্রযুক্তি ধারণ করার জায়গায় উপনীত করেছেন। ২০৪১ সালের মধ‌্যে স্মার্ট নাগরিক, স্মার্ট জাতি, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ গঠনে চলমান সংগ্রাম এগিয়ে নেওয়ার বিকল্প নেই। মন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‌্যে সরকারের পাশাপাশি প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণসমাজকে অনুপ্রাণিত করতে যুবসমাজসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। শনিবার ঢাকায় আইডিইবি ভবন মিলনায়তনে আয়োজিত বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির ৩৬তম বর্ষ উদযাপন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহ জেলার রয়েছে ঐতিহাসিক জনপদের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা। নানা কারণে এই অঞ্চলের মানুষ অনেকটা পিছিয়ে আছে। পশ্চাদপদতা অতিক্রম করে সামনে এগুনোর একমাত্র পথ হচ্ছে এখানকার তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল মানব সম্পদ হিসেবে তৈরি করা। তরুণদের উপযুক্ত মানব সম্পদ হিসেবে তৈরি করতে যুব সমাজকে ভূমিকা গ্রহণে এগিয়ে আসতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি আরো বলেন, ডিজিটাল দক্ষতা সৃষ্টির মাধ‌্যমে তরুণ জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হবে। ইতোমধ‌্যে ডিজিটাল সংযুক্তির সুযোগ কাজে লাগিয়ে মধুপুরের পাহাড় থেকে শুরু করে হাওরের ছেলে মেয়েরা ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করছে। প্রযুক্তি শিক্ষায় তরুণসমাজকে অনুপ্রাণিত করতে এবং প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে যুবসমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ৩৫তম শক্তিশালী দেশে উপনীত হয়েছে। প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ‌্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবেই। বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব‌্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ কল‌‌‌্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু, সংসদ সদস‌্য আনোয়ারুল আবেদীন খান, উম্মে ফাতেমা নাজমা বেগম প্রমুখ বক্তৃতা করেন।

Post Views: 630

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত