Print

Broadcasting News Corporation

কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে বাংলাদেশ ও সৌদি আরব একসাথে কাজ করবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি কোম্পানি ফর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এসসিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আল রাশেদ এবং চিফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্টনারশিপ অফিসার আব্দুল্লাহ আলজাওয়ানির মধ্যে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিকাশে উভয় দেশ কীভাবে কাজ করবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে ফেয়ারমাউন্ট হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি আরবের এসসিএআই ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে সৌদি আরবের এসসিএআইর কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিকাশে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। উভয় দেশ যৌথভাবে কীভাবে এ বিষয়ে কাজ করবে তার একটি পদ্ধতি ঠিক করা হবে বলে বৈঠকে জানানো হয়। পরে প্রতিমন্ত্রী এসসিএআই এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাংলাদেশের আইটি সেক্টরের উন্নয়ন ও অগ্রগতি দেখতে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

Post Views: 440

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত