Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় মৎস্য উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১:২০ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁর পত্নীতলায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে এনএটিপি-২ এর আওতায় মঙ্গলবার উপজেলার প্রদর্শনী প্রাপ্ত সিআইজি সমিতির সদস্যদের মাঝে মাছের পোনা, পিলেট খাবার ও সাইন বোর্ড বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মৎস্য উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, ক্ষেত্র সহকারী (ইউনিয়ন প্রকল্প) রাজেকিন হোসেন অন্যান্য কর্মকর্তা, সুধী জন প্রমুখ।

Post Views: 580

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত