Print

Broadcasting News Corporation

জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ১১:২৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংগৃহীত চিত্র।

টোকিও, জাপান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ খাদ্য এখন বিশ্বে আলোচিত বিষয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জাপানের অর্জন সর্বত্র প্রশংসিত। তাই জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায়। বুধবার জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এর ফুড সেফটি রিসার্চ সেন্টারে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত এখন আমাদের মূল ফোকাস। আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। জাপান বাংলাদেশের ভালো বন্ধু রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, জাপান সরকারের সার্বিক সহায়তায় আমাদের কার্যক্রম আরো বেগবান হবে।
মতবিনিময় সভায় টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এর প্রফেসর এবং ফুড সেফটি রিসার্চ সেন্টারের পরিচালক সিজোনোবু ইজিমি জাপানের খাদ্য নিরাপত্তা কৌশল ও প্রয়োগ কৌশল তুলে ধরেন। এসময় তিনি অভিজ্ঞতা বিনিময়সহ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচারে পিএইচডি করার সুযোগ রাখবেন বলে জানান। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য রেজাউল করিম, মঞ্জুর মোর্শেদ আহমেদ এবং টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এর ভাইস প্রসিডেন্ট শুনসুকি ইয়াজামি উপস্থিত ছিলেন।

Post Views: 521

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত