Print

Broadcasting News Corporation

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনে কাজ করছে সরকার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৩ , ১১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশকে ভিক্ষুক মুক্ত করার কাজ চলমান। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনে কাজ করছে সরকার। মন্ত্রী বুধবার রাজধানীর মিরপুরস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে ভিক্ষুক পুনর্বাসনের জন্য নির্মিত অস্থায়ী শেড উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তি অসম্মানজনক কাজ। এ কাজে নিয়োজিতদের পুনর্বাসনে সরকার কাজ করছে। মিরপুর আশ্রয়কেন্দ্রে বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে রাজধানীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের আশ্রয় ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে। নুরুজ্জামান আহমেদ বলেন, সরকার গৃহহীনদের ঘর ও জমি প্রদান করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ জনগোষ্ঠীকে ভাতা, কর্মমুখী প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার জন্য অনুদান প্রদান করছে। তারপরও কিছু লোক ভিক্ষাবৃত্তি থেকে সরে আসছে না। ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান। উদ্বোধনকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, আগা খান মিন্টু এমপি ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ভিক্ষুক পুনর্বাসনে নবনির্মিত অস্থায়ী শেড উদ্বোধন করেন।

Post Views: 449

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত