Print

Broadcasting News Corporation

অশ্লীল ভিডিও ধারণ ও ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৩ , ১১:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অশ্লীল ভিডিও ধারণ, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাব। ভিকটিমের দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের সদস্য সদর উপজেলার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করে। আটক দুই যুবক, সদর উপজেলার ধুমিহায়াতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে তৌহিদুল ইসলাম (২০) ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মিলন আলী (১৯)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, ভিকটিম ও তার স্বামীর অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও কৌশলে অভিযুক্তরা সংগ্রহ করে, এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে, ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়, সেই সাথে ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিমের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর বুধবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে আসামীদের হস্তান্তর করা হয়েছে।

Post Views: 606

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত