মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে (৯ ফেব্রুয়ারি) দিল্লি রেস্টুরেন্ট কনফারেন্স জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদ এর সঞ্চালনায় আয়োজিত মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা.মোয়াজ্জেম হোসেন খাঁন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, (সিলেট বিভাগ) মাওলানা হাফিজ এডভোকেট মাহমুদুল হাসান। আলোচনা ও মাশওয়ারা প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার মজলিসের শুরা অধিবেশনে সদস্যবৃন্দ। প্রধান অতিথি গত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩/২৪ সেশনের জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন এবং শপথ পাঠ করান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত