Print

Broadcasting News Corporation

জাল রুপিসহ একজন আটক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২৩ , ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপিসহ বজলার রহমান (৫৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। উপজেলার মনাকষা বাজারের পাশে একটি আম বাগানে বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। আটক বজলার রহমান ওরফে বজু মনাকষা টোকনা গ্রামের বাসিন্দা। র‌্যাব জানিয়েছে সে দীর্ঘদিন থেকে জাল টাকা ও রুপি মাদক ও চোরকারবারীদের কাছে সরবরাহ করে আসছিলো।
সাত লাখ পনের হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকি। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর আসামীকে হস্তান্তর করেছে র‌্যাব।

Post Views: 534

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত