Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ ও মিছিল

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অপরাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিল বের হয়ে শহরের বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মঞ্চে শান্তি সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় তিনি বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন। সমাবেশ আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম শাহনেওয়াজ অপুসহ অনেকে।

Post Views: 658

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত